1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

সরফভাটায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল।

মোঃ এনাম হোসেন
  • Update Time : Sunday, January 25, 2026,
  • 57 Time View

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতের এ কর্মসূচি হাজী আলী আহমদ তালুকদারের বাড়ির মাঠ সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন তালুকদার।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরীর বড় ভাই ফরাজ কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির নেতা নবাব মিয়া চেয়ারম্যান ও জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাংগীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান গনি, সাবেক সভাপতি আয়ুব চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক আবদুল করিম চৌধুরী,সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী,নাসিম উদ্দীন সিকদার,উত্তর জেলা যুবদলের যুগ্নসম্পাকএস এম ইফতেখার রুবেল, নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির নেতা সালাউদ্দিন তালুকদার, যুবদল নেতা মো. ইসমাইল ও মোহাম্মদ রহিম।

‎শিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সভাপতি মো. আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরীসহ নাছিম উদ্দিন সিকদার, উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইফতেখার রুবেল, আকতার হোসেন মিয়াজি, আবু বক্কর, আমিনুল ইসলাম বেলাল, সিরাজ কনট্রাক্টর, রুবেল, মিজানুর রহমান, দিদারুল আলম দিদার, বিএস করিম, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সবুজ, কুতুব উদ্দিন, সালমান সাঈদসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎স্মরণ সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ