1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক জিয়াউল হক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী আইরিন শান্তা

মমিনুল ইসলামঃ
  • Update Time : Wednesday, January 14, 2026,
  • 279 Time View

জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক জিয়াউল হক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী আইরিন শান্তা

মমিনুল ইসলামঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মেলান্দহ উপজেলা হাজরাবাড়ি পৌরসভা হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের দুই কৃতি ব্যক্তিত্ব। জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক। একইসাথে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী আইরিন জান্নাত শান্তা।

​মুহাম্মদ জিয়াউল হক দীর্ঘ দিন ধরে হাজরাবাড়ী সিরাজুল হক কলেজে নিষ্ঠার সাথে শিক্ষকতা করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি, বিষয়ভিত্তিক জ্ঞান এবং শিক্ষার্থীদের প্রতি মমতা তাঁকে উপজেলার সেরা শিক্ষকের মর্যাদায় আসীন করেছে। তিনি শুধু একজন শিক্ষকই নন, বরং একজন দক্ষ বিভাগীয় প্রধান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে।

​জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়া আইরিন জান্নাত শান্তা হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও তাঁর বিচরণ প্রশংসনীয়। মেধা, শৃঙ্খলা ও সৃজনশীলতার মাপকাঠিতে বিচারকদের নজর কেড়ে তিনি উপজেলার সেরা শিক্ষার্থীর গৌরব অর্জন করেন।

​শিক্ষক ও শিক্ষার্থীর এই জোড়া সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ মহোদয়। তিনি বলেন, “মুহাম্মদ জিয়াউল হক এবং আইরিন জান্নাত শান্তার এই অর্জন আমাদের কলেজের জন্য অত্যন্ত গৌরবের। তাঁদের এই সাফল্য আগামী দিনে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।”
​জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সুধী সমাজ তাঁদের এই সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ