1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

হযরত দাউদ (আ.)-এর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, আসল ঠিকানা পরকাল, যার জন্য প্রস্তুতি নেওয়া প্রতিটি মুমিনের একান্ত কর্তব্য

শের ই গুল:
  • Update Time : Friday, January 2, 2026,
  • 59 Time View

হযরত দাউদ (আ.)-এর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, আসল ঠিকানা পরকাল, যার জন্য প্রস্তুতি নেওয়া প্রতিটি মুমিনের একান্ত কর্তব্য
শের ই গুল:

বর্ণিত আছে , হযরত দাউদ (আ.) যখন পাহাড়ের নির্জনতায় আল্লাহর তসবিহ পাঠ করছিলেন, তখন তিনি একটি গুহার সন্ধান পেলেন। কৌতূহলী হয়ে তিনি গুহার ভেতরে প্রবেশ করলেন এবং সেখানে এক বিশালদেহী মানুষের কঙ্কাল দেখতে পেলেন। লোকটির শিয়রে একটি পাথর রাখা ছিল, যাতে কিছু কথা খোদাই করা ছিল।

“আমি হলাম ‘ওয়াসিম’, সান’আ (ইয়েমেন) এর রাজা। আমি এক হাজার বছর এই দুনিয়া শাসন করেছি। আমি এক হাজার শহর জয় করেছি এবং এক হাজার শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছি। আমি এক হাজার রাজকন্যাকে বিবাহ করেছি এবং এক হাজার প্রতাপশালী জালিমকে নিজ হাতে হত্যা করেছি।

আজ যে ব্যক্তি আমার এই অবস্থা দেখছ, সে যেন এই দুনিয়ার ধোঁকায় না পড়ে। কারণ, আমার এই হাজার বছরের রাজত্ব আজ আমার কাছে কেবল একটি ‘স্বপ্ন’ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না।

অবশেষে আমার পরিণতি তাই হয়েছে যা তুমি আজ দেখছ— আজ মাটিই আমার বিছানা এবং পাথরই আমার বালিশ। সুতরাং, আমাকে যে দেখছ, সে যেন দুনিয়ার চাকচিক্যে প্রলুব্ধ না হও, যেমনটি আমি হয়েছিলাম।”

দুনিয়া মানুষের কাছে রঙিন মনে হলেও এটি খুবই ক্ষণস্থায়ী। আজ যার হাতে ক্ষমতা, কাল সে কবরের তুচ্ছ মাটি। হাজার বছরের রাজত্ব আর অগাধ সম্পদ কিছুই সাথে যাবে না; কেবল পড়ে থাকবে একটি কঙ্কাল আর কিছু স্মৃতি। হযরত দাউদ (আ.)-এর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, আসল ঠিকানা পরকাল, যার জন্য প্রস্তুতি নেওয়া প্রতিটি মুমিনের একান্ত কর্তব্য।
সূত্র: আয যাহরুল ফাইহ ( ইমাম ইবনুল জাওযি রহ.)

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ