1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

এইচ,এম শামীম,চট্টগ্রাম।
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 75 Time View

চসিক:মনসুরাবাদ, আব্দুল হাকিম মিয়া সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দা রোটারিয়ান এম,এ আজিজ মিয়া বলেন দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এ সড়কে।
এ রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের ও আশপাশের শিল্প কারখানাগুলোর কয়েক হাজার শ্রমিক,স্কুল- কলেজগামী শিক্ষার্থী,সাধারণ পথচারীসহ যানবাহন চালকরা।

তিনি বলেন, এ রাস্তাটি তুলনামূলকভাবে একটু নিচু হওয়ায় সামান্য পরিমাণে বৃষ্টি হলেই হাটু পরিমাণ পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়,তখন মারাত্মক ঝুঁকি নিয়ে কোমর পরিমাণ পানির ভিতর দিয়ে এই ভাঙ্গা সড়কে যাতায়াত করতে হয়, ময়লা কাদা পানিতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত করে।

এখানে রয়েছে ফুটবল মাঠ নামে একটি বাজার যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে বিভিন্ন কলকারখানা- গার্মেন্টস শ্রমিকসহ এলাকাবাসী আসেন দৈনন্দিন, রয়েছে স্কুল মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিনিয়ত বিঘ্ন ঘটে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন;পানি নিষ্কাশন ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি থাকার কারনে শুষ্ক মৌসুমী এই রাস্তাটি কাদা-পানি।
বর্তমানে রাস্তাটি চলাচলে অনেকাংশে অনুপযোগী।
তাই রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ