1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

বিজয় দিবসে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের শ্রদ্ধা নিবেদন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা জাককানইবি প্রতিনিধি
  • Update Time : Tuesday, December 16, 2025,
  • 74 Time View

মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চির উন্নত মম শির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় সাংবাদিক ফোরামের সদস্যরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এর আগে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে বিজয় দিবস উপলক্ষে ফিচার লিখন কর্মসূচি ‘বিজয়ের চুয়ান্ন বছর: তারুণ্যের ভাবনা ও অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, “১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

শ্রদ্ধা নিবেদন শেষে, বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে বিজয় শোভাযাত্রায় অংশ নেয় সাংবাদিক ফোরামের সদস্যরা

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ