1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

কেন্দুয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  • Update Time : Sunday, December 14, 2025,
  • 104 Time View

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা কার্যক্রম শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন ডিলার, জামায়াতে ইসলামীর কেন্দুয়া উপজেলা আমির সাদেকুর রহমান, গণঅধিকার পরিষদের নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এস কে রুহি রনি, কেন্দুয়া উপজেলা জমিয়াতুল ইসলামের সভাপতি মাওলানা হারুন অর রশিদ ফারুকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং এনসিপি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন কাদরী।
এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল হক বলেন, আওয়ামী সরকারের আমলে দেশে বহু ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হয়েছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রণয়ন এবং তাঁদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে শহিদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি স্বাধীনতার ইতিহাসে তাঁদের অবদান এবং জাতি গঠনে বুদ্ধিবৃত্তিক চেতনার গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ