1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

মেলান্দহের ঘোষেরপাড়ায় ভূমি অফিসে ঘুষ সাম্রাজ্য: জনগণের মাঝে ক্ষোভ

মমিনুল ইসলাম
  • Update Time : Thursday, November 6, 2025,
  • 50 Time View

 

মমিনুল ইসলামঃ

 

ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে সাধারণ মানুষ এখন চরম হয়রানি ও অর্থ লুটের শিকার হচ্ছেন। জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন চলছে। এতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, এ ঘুষ বাণিজ্যের মূল হোতা হলেন অফিসের কর্মচারী মজনু মিয়া। নামজারি, ভূমিকর বা অন্য যেকোনো কাজে গেলেই তিনি ঘুষের জন্য চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকার করলে ফাইল আটকে রাখা হয় মাসের পর মাস।
এখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। নামজারির ফাইল হোক বা সামান্য ভূমিকর, কর্মচারী মজনু মিয়াকে টাকা দিলেই কাজ হয়। AC-Land-এর নাম ভাঙিয়ে অর্থ আদায়
সেবাপ্রার্থীদের অভিযোগ। এই অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও কর্মচারী মজনু মিয়া মিলে একটি চক্র তৈরি করেছেন। তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নাম ব্যবহার করে নিয়মিত সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। নামজারির অনলাইন আবেদন প্রক্রিয়ায় প্রত্যয়ন নিতে গেলেই দিতে হয় ঘুষ।
দালাল ছাড়া অফিসে প্রবেশ করা বা কাজ করানো অসম্ভব হয়ে পড়ছে।
এই চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে ঘোষেরপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে, মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ‍্যোতি বলেন, বিষয়টি সম্পর্কে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষ দ্রুত এই দুর্নীতিগ্রস্ত কর্মচারী ও কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, এমন সুস্পষ্ট দুর্নীতির ঘটনায় কালক্ষেপণ না করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে অন্য কোনো ভূমি অফিসে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ