1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব অঙ্গণে ফুটবল খেলাকে নিয়ে যেতে পারব: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 88 Time View

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের শারীরিকভাবে ফিট ও শরীরে শক্তি থাকতে হবে, তাহলে আমারা দলের স্কেল বাড়াতে পারব। যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ গুলা দেখি, তাদের যে ফার্স্ট মুভমেন্ট, ক্যাপাসেটি ও স্ট্যামিনা দেখি সেটি আমাদেরও তৈরি করতে হবে। আমরা যদি সেই স্ট্যামিনা তৈরি করতে পারি তাহলে বিশ্ব অঙ্গণে ফুটবলকে খেলাকে নিয়ে যেতে পারব।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে আরও বেশি দক্ষও যোগ্য হয়ে ওঠতে হবে। মানুষের অসাধ্য কিছু নেই৷ আমরা যদি আমাদের মনবলকে শক্তিশালী রাখি, আমাদের মনোবলকে যদি দৃঢ় রাখি এবং আমাদের যদি সেই খেলা-ধুলার উদেশ্য ও চেষ্টা থাকে তাহলে আমরা একদিন সফল হব।

জেলা প্রশাসক বলেন, মাদকের ভয়াল থাবা আজকের সমাজের এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে। আজকে আমারা প্রত্যেকের যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে না দাঁড়াই, তাহলে আমাদের সকলের জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, যারা মাদক সেবন করছে তারা কোন পরিবার ও প্রতিষ্ঠান এবং কোন সমাজে বড় হচ্ছে। আমরা যারা ওই পরিবার ও প্রতিষ্ঠানের দায়িত্বে আছি এবং ওই সমাজের প্রধান আছি, আমরা কি সবাই অন্ধ হয়ে গিয়েছি। একটি ছেলে জন্মগ্রহণের পর থেকেই মাদকাসক্ত হয় না। এইযে সে মাদক দ্রব্যের পথে হাটছে আমরা তার এই চলার পথে কতদূর লক্ষ্য রেখেছি। আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি। যদি দায়িত্ব পালন না করি তাহলে আমারা যে কাঙ্খিত রাষ্ট্র বা সমাজ গড়তে চাই সেটি বাস্তবায়ন সম্ভব হবে না। আমাদের প্রত্যেকের যে নাগরিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব নিজনিজ অবস্থান থেকে পালন করার আহ্বান করেন তিনি।আজ শনিবার নারায়ণগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, (ঢাকা) অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম,নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন
ডাঃ এ এফ এম মুশিউর রহমান,নিরোধ শিক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকার উপ – পরিচালক দীপজয় খীসা,উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ