1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

মুসুল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসান ঘটাচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ 
  • Update Time : Friday, October 24, 2025,
  • 94 Time View

শিল্পনগরী নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসুল্লিদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে আধুনিক ওয়াশ ব্লক নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

প্রায় ছয় দশক আগে, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত শহরের প্রাণকেন্দ্রের এই মসজিদটিতে এতদিন পর্যন্ত মুসুল্লিদের জন্য ছিল না স্বাস্থ্যসম্মত কোনো অজুখানা, প্রস্রাবখানা, এমনকি ভালো একটি পায়খানাও। জরুরি প্রয়োজনে নামাজে আগতরা জেলা আইনজীবী সমিতির পায়খানা ব্যবহার করতেন।

পাশেই আদালত চত্বর ও একাধিক বিপণিবিতান থাকায় যোহরের নামাজের সময় ওজু বা বাথরুম ব্যবহারের জন্য মুসুল্লিদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো।
স্থানীয়রা জানান, পুরাতন কোর্ট এলাকা হওয়ায় এখানে বিচারক, আইনজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষও দূর-দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন।

দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি নিয়ে রাজনৈতিক বিরোধ থাকায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন থমকে ছিল।
তবে এই পরিস্থিতিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

বিষয়টি জেনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেন। তিনি ১৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে আজ শুক্রবার (২৪ অক্টোবর) আধুনিক ওয়াশ ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাসানুজ্জামান জেলা প্রশাসক জাহিদুল ইসলামের ভূয়সী প্রশংসা করে বলেন, “ডিসি সাহেবের এই উদ্যোগের পরে মুসুল্লিদের দীর্ঘদিনের একটি বড় সমস্যা সমাধান হতে যাচ্ছে।”

মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, জেলা প্রশাসক মসজিদের মুসুল্লিদের ভোগান্তির কথা জানা মাত্রই আন্তরিকতা নিয়ে সমাধানের উদ্যোগ নিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, “এখানে অনেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা নামাজ পড়তেন, কিন্তু তারা নিজেরা মসজিদের অজুখানা বা বাথরুম ব্যবহার করতেন না বলে সমস্যাটা হয়তো তাদের চোখে পড়েনি। এই জেলা প্রশাসক একেবারেই ভিন্নধর্মী মানুষ—উনি সত্যিই আলাদা।”

মসজিদ কমিটির সদস্য হাজী কামাল উদ্দিন বলেন, “প্রতিদিন এক হাজারেরও বেশি মুসুল্লি এখানে নামাজ আদায় করেন, কিন্তু তাদের জন্য ছিল মাত্র একটি পুরনো বাথরুম। জেলা প্রশাসকের বরাদ্দকৃত অর্থে আমরা একটি আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ করছি, যেখানে পর্যাপ্ত অজুখানা ও বাথরুম থাকবে।”

রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের প্রসঙ্গে হাজী কামাল আরও বলেন, “এই ডিসি সাহেব সৎ, দেশপ্রেমিক এবং নির্দলীয় সরকারি কর্মকর্তা। আমরা যখন প্রস্তাব দিই, তিনি নিজেই নতুন মসজিদ কমিটি গঠন করে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উনার ইচ্ছে—আল্লাহর ঘর যেন সবসময় উন্নত থাকে।”

এর আগে সমবেত মুসুল্লিদের উদ্দেশে বক্তব্যকালে ডিসি জাহিদুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক হিসেবে এই জেলায় যোগ দেওয়ার পরে এর আগে এই মসজিদে এসেছিলাম। আমাকে এই মসজিদের সার্বিক বিষয় জানানো হয়েছিল।
আমাদের সাধ আছে, অনেক কিছু করতে ইচ্ছে করে। কিন্তু আমাদের সামর্থ্য সীমিত। আমরা ইতিমধ্যে ১৫ লক্ষ টাকা বরাদ্দ এনেছি আমাদের মুসুল্লি ভাইদের জন্য, যারা ওজু করতে আসেন, নামাজ পড়তে আসেন—তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করার উদ্দেশ্যে।
আমি আগামীতেও এখানে কত বরাদ্দ দেওয়া যায় সেটা চেষ্টা করব। আগামী মাসেই আরেকটা বরাদ্দের জন্য আবেদন করব,”—যোগ করেন ডিসি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন মসজিদ কমিটি না থাকায় স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে পদাধিকারবলে জেলা প্রশাসককে সভাপতি করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের মাত্র সাত দিনের মাথায় মসজিদ উন্নয়নে কাজ শুরু করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

বর্তমানে দুই তলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় এক হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের পরিচালনায় রয়েছেন একজন খতিব, দুজন মুয়াজ্জিন, দুজন খাদেম এবং একজন ক্লিনার।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ