1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

শেরপুরে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার উদ্যোগে হরিজন পল্লীতে শাড়ি ও লুঙ্গি বিতরণ

জহুরুল ইসলাম জপি
  • Update Time : Thursday, October 23, 2025,
  • 103 Time View

শেরপুর শহরের শীতলপুর এলাকার হরিজন পল্লীতে হতদরিদ্র ও প্রান্তিক হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর-১ (শেরপুর সদর) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

২২ অক্টোবর (বুধবার) রাতে হরিজন পল্লী প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় হরিজন পল্লীর নারী-পুরুষ, শিশু ও প্রবীণদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. হযরত আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর শহর বিএনপির সদস্য মোহাম্মদ জাফর আলী, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রুমি, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জানান, হরিজন সম্প্রদায়ের মানুষের প্রতি ভালোবাসা ও মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন,

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করি সব সময়ই অসহায়দের মুখে হাসি ফুটিয়ে দিতে।”

 

তিনি আরও জানান, এ সময় হরিজন পল্লীর নারী ও পুরুষের মাঝে ৫০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। পাশাপাশি, উপস্থিত সকলের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ