মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

নীলফামারীতে আইসিবিসি প্রকল্পে দুর্নীতি অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ

নবিজুলইসলাম নবীন, / ৪১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিশুরাই রত্ন করব যত্ন’ স্লোগানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার প্রশিক্ষণ সুবিধার (আইসিবিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। নীলফামারী জেলায় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (লোকাল আইডিয়া ফর এম্পাওয়ারমেন্ট) লাইফ। তবে আইসিবিসি প্রকল্প নীলফামারীতে এখন বিতর্কের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। জেলা শিশু একাডেমির কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদন বলছে, লাইফ এনজিওর প্রায় সব কার্যক্রম অচল হয়ে পড়েছে। অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাহিদা পূরণ করতে না পারায় এমন নেতিবাচক প্রতিবেদন বলে আখ্যায়িত করছেন এনজিও কর্মকর্তারা। প্রকল্পটি বাস্তবায়নে জেলায় সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বললেন প্রকল্পটির সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাদুল মিয়া।

নীলফামারীর তিন উপজেলায় গড়ে ওঠা শিশু যত্ন কেন্দ্রগুলোর অস্তিত্ব শুধু কাগজে-কলমেই। সাধারণ মানুষ তো নয়ই, এমনকি দায়িত্বশীল কর্মকর্তারাও জানেন না শিশু যত্ন কেন্দ্রের খবর। হাতে গোনা কয়েকটি শিশু যত্ন কেন্দ্র ছাড়া সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায়নি।

প্রকল্পের আওতায় জেলার ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার এক থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য ৫০০টি শিশু যত্ন কেন্দ্র এবং পানিতে ডুবে মৃত্যু থেকে সুরক্ষায় ৬ থেকে ১০ বছর বয়সি শিশুদের জীবন রক্ষাকারী ৫০টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সেই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর জন্য অভিভাবক সভার মাধ্যমে শিশুর যত্ন, বিকাশ ও শিশু সুরক্ষার বিষয়ে তথ্য দেওয়ার কথা থাকলেও বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যক্রমের কোনো অস্তিত্ব নেই।

সৈয়দপুর উপজেলার ১নং কামারপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আইসিবিসি প্রকল্প সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে কিছুই জানি না বা কখনোই শুনিনি কিংবা কোনো এনজিও কখনোই আমার কাছে আসেনি। অথচ নিয়ম অনুযায়ী গ্রাম ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এনজিওর পক্ষ থেকে তাকে এগুলো জানানোর কথা।

জেলার কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, কিশোরগঞ্জ উপজেলার এনজিও বিষয়ক সমন্বয় সভায় লাইভ নামের কোনো এনজিওর প্রতিনিধিকে কখনোই পাওয়া যায়নি। অবাক করার বিষয় হলো, উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি হলেও তার উপজেলায় লাইফ এনজিওর কার্যক্রম সম্পর্কে তিনি কিছুই জানেন না। শিশু যত্নকারীদের বেতন না হওয়া এবং এনজিও কর্মকর্তাদের নানা অব্যবস্থাপনা, উপজেলা কর্মী নিয়োগে অর্থনৈতিক লেনদেন-এমনকি প্রকল্পে নিয়োজিত এনজিওকর্মী নারীদের সঙ্গে জেলা পরিচালক সুভাষ চন্দ্র পালের অনৈতিক সম্পর্কে জড়িত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রকল্পের ভবিষ্যৎ।

অভিযোগ রয়েছে, শিশুদের জন্য খেলনাসামগ্রী সরকার এনজিওটিকে দিয়েছে। কিন্তু এনজিও কর্মীরা সেই খেলনা শিশুদের দেয়নি। সহকারী শিশু যত্নকারী জেসমিন আক্তার বলেন, আমাদের কেন্দ্রটিতে বিদ্যুৎ সংযোগ নেই। নেই কোনো ফ্যান। গরমে কষ্ট হওয়ায় অনেক বাচ্চাই যত্ন কেন্দ্রে আসতে চায় না। তিনি বলেন, শিশুরা চকলেটের টানে যত্ন কেন্দ্রে আসে, সেক্ষেত্রে তাদের টিফিনের ব্যবস্থা করা গেলে ভালো হতো।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক যত্ন করি বলেন, তাদের নামে শিশু যত্ন কেন্দ্র রয়েছে যদিও সেগুলোর কার্যক্রম নেই। তিনি বলেন, আমাদের নামে শিশু যত্ন কেন্দ্র করে এনজিও কর্মকর্তারা টাকা নয়ছয় করছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ মাসিক প্রতিবেদনে লিখিত অভিযোগে বলেছেন, পরিদর্শনের জন্য নির্দিষ্ট কিছু কেন্দ্র ছাড়া বাকি প্রায় সব কেন্দ্র অচল। অন্যদিকে এনজি কর্মকর্তার অভিযোগ মোটা অঙ্কের টাকা না দিলে অর্থ বরাদ্দপত্রে সই করেন না তিনি। জানতে চাইলে অর্থ দাবির অভিযোগ অস্বীকার করে আইসিবিসি প্রকল্পের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, যখন ভিজিটে যাই সব ঠিকঠাক থাকে। আর ভিজিটের বাইরে অনেকাংশেই কিছুই ঠিক থাকে না।

প্রশিক্ষক ও যত্নকারীদের বেতন না দেওয়ায় অনেক কেন্দ্রই বন্ধ। নানা অব্যবস্থাপনার কথা স্বীকার করে সময়মতো টাকা বরাদ্দ না পাওয়ায় এ অবস্থা বলে মনে করেন এনজিওর জেলা উপপরিচালক সুভাষ চন্দ্র পাল। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গেলে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকবেই। শিশু বিষয়ক কর্মকর্তা বরাদ্দের প্রত্যয়নপত্রে সময় মতো স্বাক্ষর না করায় বিল তুলতে পারেননি। আর এটিই সব সমস্যার মূল কারণ বলে জানান তিনি।

আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাদুল মিয়া মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাহিরে আসেন বলে জানান। কিছু জানতে হলে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ এর সাথে কথা বলুন।
এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উল্লেখ্য, ২০২২ সালে নীলফামারীসহ দেশের ১৬ জেলায় আইসিবিসি প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পটির বাস্তবায়নে নীলফামারীতে প্রতি বছর ব্যয় হয় ৬ কোটি টাকারও বেশি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *