1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

খুলনায় কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাজিম সরদার খুলনা
  • Update Time : Thursday, October 23, 2025,
  • 85 Time View

গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৯.৩০ মিনিটে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস্)আব্দুল্লাহ-আল-মাসুম।

সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই, মানি লন্ডারিং এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্তে পর্যালোচনা করা হয়। একইসাথে নগরীর বিভিন্ন থানা এলাকার তালিকাভুক্ত, চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের অবস্থান সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়। খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় সেপ্টেম্বর ২০২৫ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন। তিনি ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন।

অপরাধ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ