মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

পালটে যাবে পাহাড়ের সামগ্রিক অর্থনীতি

রিপোর্টার নাম / ৪৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ বর্ডার ট্রেড প্রতিরোধে তিন পার্বত্য জেলার সীমান্তে পাহাড় কেটে নির্মাণ কাজ চলছে এক হাজার ৩৬ কিমি. সীমান্ত সড়কের। ইতোমধ্যে ১৭০ কিমি. রাস্তার কাজ শেষ হয়েছে। আগামী জুনে ৩১৭ কিমি. কাজ শেষ হবে। আর এরই মধ্য দিয়ে সীমান্ত সড়কের প্রথম ধাপের সমাপনী ঘটবে। সীমান্ত সড়ক শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, তথ্যপ্রযুক্তির, পর্যটন শিল্পের প্রসারে ব্যাপক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এটি চালু হলে পালটে যাবে পাহাড়ের অর্থনীতি। ইতিবাচক প্রভাব পড়বে জীবনযাত্রা ও কৃষিতে-এমনটি মত পর্যবেক্ষক মহলের।

গত ২৭ নভেম্বর সরেজমিন দেখা গেছে, তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ের পাশ দিয়ে একটি লিঙ্ক রোড গিয়ে সংযোগ হয়েছে সীমান্ত সড়কের সঙ্গে। সেখানে সীমান্ত সড়কের কাজ চলছে। প্রথমে পাহাড় কেটে রাস্তা উপযোগী করা হচ্ছে। সংশ্লিষ্ট সীমান্ত সড়ক নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা জানান, এক কিমি. পাহাড় কেটে রাস্তা নির্মাণ করতেই তিন মাস চলে যায়। দুর্গম পাহাড়, কঠিন যাতায়াত ব্যবস্থা। নেই কোনো পানি ও খাবারের ব্যবস্থা। নির্মাণসামগ্রী ও সরঞ্জাম বহন করে নেওয়া অত্যন্ত কঠিন। নেই মোবাইলফোনের নেটওয়ার্ক। বর্ষাকালে পাহাড়ি এ জনপদ হয়ে ওঠে আরো বিভীষিকাময়। এমন বাস্তবতা মেনেই চলছে সীমান্ত সড়কের কাজ।

বান্দরবান মুনলাই পাড়ার ক্ষুদ্র উদ্যোক্তার মিনরাং বোম জানান, তিনি কাজুবাদ ও আনারসের চাষ করেন। বছরে অন্তত চার থেকে পাঁচ লাখ টাকা আয় হয়। তার স্বপ্ন সীমান্ত সড়ক হলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এতে তার উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগীকে না দিয়ে সরাসরি মোকামে বিক্রি করবেন।

জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান শনিবার যুগান্তরকে জানান, সীমান্ত সড়ক চালু হলে অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে অর্থনীতিতে এর প্রভাব পড়ে। পাহাড়ি অঞ্চলে পৌঁছাতে হেঁটে যেখানে তিন দিন সময় লাগে, এখন সড়ক চালু হলে তিন ঘণ্টায় পৌঁছে যাবে। কৃষিপণ্য বাজারজাত করতে প্রত্যন্ত পাহাড় থেকে নিয়ে আসা যাবে। আর নিরাপত্তাও নিশ্চিত হবে। কারণ নিরাপত্তার পূর্বশর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা। রাস্তা না থাকায় চোরাচালান বেশি হচ্ছে। আগামীতে সেগুলো থাকবে না।

জানা গেছে, বর্তমান বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত এলাকায় পুরোপুরি বাউন্ডারি নেই, কাঁটাতার নেই। শুধু পিলার দেওয়া আছে। এখানে অবাধ চলাচলের সুযোগ আছে। এছাড়া শান্তিচুক্তি বাস্তবায়নের অন্তরায় কেএনএফ সীমান্তঘেঁষে সাতটি উপজেলাকে নিয়ন্ত্রণ করতে চায়। বেশ কয়েকটি উপজেলা মিজোরামের সঙ্গে লাগানো। এই সীমান্ত সড়ক হলে নিরাপত্তার জন্য নতুন সেনা, বিজিবি ও পুলিশ এক সঙ্গে নিরাপত্তার কাজ করবে। এতে অভ্যন্তরীণ চলাফেরা অনেকটা নিয়ন্ত্রণ সম্ভব হবে। সীমান্ত দিয়ে চলাফেরা অনেক সহজ হবে।

পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সীমান্ত সড়ক নির্মাণ কাজের সূচনা হয়। এতে ব্যয় হবে তিন হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ১২২ কোটি টাকা, মূলধনী ব্যয় তিন হাজার ৬৯০ কোটি টাকা, ফিজিক্যাল কনটিনজেন্সি ব্যয় ১০ কোটি ২০ লাখ টাকা এবং প্রাইস কনটিনজেন্সি ব্যয় ৩৮ কোটি টাকা। তবে মূলধনী ব্যয়ের মধ্যে ২২১টি কালভার্ট নির্মাণ করা হবে এই সীমান্ত সড়কে, ব্যয় হবে ২১৬ কোটি টাকা। পানি নিষ্কাশন কাঠামো নির্মাণে ব্যয় ধরা হয় ৫৬০ কোটি টাকা। রাস্তা অনুপোযোগী মাটি কাটা ব্যয় হবে ৩১৫ কোটি টাকা, রাস্তার পাশে মাটির বাধ নির্মাণ ব্যয় ৩৭৪ কোটি টাকা, এইচবিবি সোল্ডারসহ ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ ব্যয় এক হাজার ৩৭৬ কোটি টাকা। আর রিটেইনিং ওয়াল, টো-ওয়াল ও বেস্ট ওয়াল নির্মাণ খাতে ২৩৪ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ১৬, ২০ ও ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।

বান্দরবান পাবর্ত্য জেলা পুলিশ সুপার সৈকত শাহীন যুগান্তরকে জানান, সীমান্ত সড়ক বাস্তবায়ন হলে পাহাড়ের সীমানা দিয়ে মাদক প্রবেশ পুরোপুরি বন্ধ হবে। কারণ সেখানে পুলিশ, সেনা ও বিজিবি টহল থাকবে। এই তিন বাহিনী পাহারা থাকায় মাদক চোরাচালন ও সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করতে পারবে না।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপার শেখ মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, তিন পাবর্ত্য জেলার মধ্যে বান্দরবান পর্যটনের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাময়। অনেক দুর্গম জায়গায় ভালোমানের রিসোর্ট হয়েছে। বিশ্বের অনেক দেশের লোকজন আসছে। এখন সীমান্ত রোড হচ্ছে। এটি চালু হলে আরও পর্যটক বাড়বে। এই সড়কে সব বাহিনী কাজ করছে। কোনো ধরনের সমস্যা হবে না।

বর্তমান সড়ক নির্মাণে এক ধরনের জোয়ার চলছে পাবর্ত্য অঞ্চলগুলোতে। বর্তমান তিন পাবর্ত্য অঞ্চলে তিন হাজার ৩৫৫ কিমি. পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। কাঁচা রাস্তার দৈর্ঘ্য ছয় হাজার ৩৩৪ কিমি.। কালভার্ট নির্মাণ করা হয়েছে এক হাজার ৩৮টি এবং ব্রিজ এক হাজার ১৯০টি। নতুন করে সীমান্ত সড়ক নির্মাণ হলে আরও এক হাজার ৩৬ কিমি. রাস্তা যোগ হবে এ অগ্রযাত্রায়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *