দিনাজপুরের খানসামায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সময় দুইজনকে আটক করেছে খানসামা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক ও এটিএম কার্ডসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। (২২ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খানসামা থানাধীন ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যানপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারণা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৬) এবং সদর থানার বাংরোট গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মানিক হোসেন (৪৫)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে দুটি কালো রঙের BAOFENG ব্র্যান্ডের BF-888S মডেলের ওয়্যারলেস সেট, একটি realme C67 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন—একটি কালো রঙের itel it2171 এবং অপরটি স্কাই ব্লু রঙের itel it2165—জব্দ করা হয়। এ ছাড়া প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকা উল্লেখিত ও স্বাক্ষরিত একটি চেকের পাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড, একটি কালো রঙের MAX ব্র্যান্ডের স্কুল ব্যাগ এবং কালো-লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
উত্তর কাকড়া গ্রামের পল্লি চিকিৎসক আব্দুর রহমান, পিতা—মৃত মাহতাব উদ্দিন, দীর্ঘদিন ধরে জেল নং-৩৯, বিএস খতিয়ান নং-১১৩৯, এসএ খতিয়ান নং-৫০২৯-এর মোট ৩১ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে
কালারমারছড়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ই আগষ্ট বিকালে মহেশখালী থানার পুলিশের আয়োজনে ওসি মোঃ আব্দুস সোলতানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। র্যালী ও পথসভায় পুলিশ সদস্য
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. লিটন ভূইয়া (৪৫) একই এলাকার ছামেদ ভূইয়ার (৫০) বিরুদ্ধে মনোহরদী থানায়
কুতুবদিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ই আগষ্ট বিকালে কুতুবদিয়া থানার পুলিশের আয়োজনে ওসি মোঃ মাহবুবুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। র্যালী ও পথসভায় পুলিশ সদস্য
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ৫০ পুরিয়া হেরোইন ও ৫ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের পুলিশ
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে আমদানিকৃত পণ্য পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে
সাভার বিরুলিয়া ফুটকোট ব্রিজের কাছাকাছি মন্দিরের দেবোওর সম্পত্তি অমল চন্দ্র দাস এবং বলরাম সাহা নামে দুইজন ব্যক্তি অবৈধভাবে দোকান ভাড়া দিয়ে মন্দিরের জায়গায় নিজেরা ঘরবাড়ি করে নিয়ম বহির্ভূতভাবে অর্থ হাতিয়ে
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তি ও এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার
রাজধানীর উত্তরখান থানাধীন চানপাড়া মুসলিমেরটেক এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানিয়েছেন মানহানি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, সন্তানদের মারধরের হুমকি, চাঁদা দাবি, রাস্তা দখল, বিদ্যুৎ সংযোগে বাধা এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও