ফতুল্লা শান্তিধারায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র অভিযান মিলন-সাজিদ গ্রুপের ৩ সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ
৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে
মাদক সেবনের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে দৈনিক ‘বাংলাদেশ সময়’-এর জেলা প্রতিনিধি লিটন সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নীলফামারী আদালত চত্বরে সম্রাট হোসেন বাবুর হোটেলে এ
যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে বাবার মৃত্যুর পর তাঁর লাশ বাড়ির বারান্দায় রেখেই পৈতৃক সম্পত্তির জমিজমা ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে এ
বগুড়ার আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের অপহৃত ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৬) কে ২০দিন পর গত রবিবার রাতে পুলিশ উদ্ধার করেছে। এসময় মুল অপহরণকারি নাদিম মন্ডল (২৩) কে গ্রেফতার করা
কমলগঞ্জের পূর্ব ভানুবিল গ্রামে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ঘুমন্ত অবস্থায় সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমের গলা কেটে হত্যা করেন তার বাবা শরীফ আলী। উদ্দেশ্য ছিল প্রতিবেশী সালেক মিয়াকে ফাঁসানো—কিন্তু
রূপসায় মরা ও মারাত্মক অসুস্থ গরু জবাই করে ফ্রিজাতকরণ এবং পরবর্তীতে বিভিন্ন হোটেল ও মাংস বিক্রেতাদের কাছে সরবরাহকারী এক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৩ আগস্ট গভীর রাতে পরিচালিত এক
দিনাজপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ডলার প্রতারকচক্রের অন্যতম সদস্য রশিদুল (৫২)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার শাখার সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল। দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে দিনাজপুর সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রশিদুল (৫২) দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দিনাজপুর ও নীলফামারী জেলায় ডলার প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ২২ আগস্ট সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খানসামা থানাধীন ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের চেয়ারম্যান পাড়ায় সাইফুল ইসলামের বাড়িতে ডলার প্রতারণার সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার পর ডলার প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার শাখা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রশিদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুল ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারকচক্রের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে প্রথমে বন্ধুত্ব ও বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তোলেন। নিজেদের কখনো দিনমজুর, রিকশাচালক, অটোরিকশাচালক বা কারখানার শ্রমিক পরিচয় দিয়ে তারা ভুক্তভোগীদের জানান, তাদের কাছে কুড়িয়ে পাওয়া কিছু ডলার রয়েছে। কিন্তু সেগুলো কীভাবে বিক্রি বা টাকায় রূপান্তর করতে হয়, তা তারা জানেন না। কম দামে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের নির্ধারিত স্থানে ডেকে নেওয়া হয়। সেখানে চক্রের অন্য সদস্যরা ডিবি বা সিভিল পুলিশের পরিচয়ে উপস্থিত থাকেন। ডলার কেনাবেচার সময় ভুক্তভোগীকে অবৈধভাবে ডলার কেনাবেচার অভিযোগে গ্রেপ্তারের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া হয়। পরে জেলে পাঠানোর ভয় দেখিয়ে আরও টাকা আদায় করা হয়। পুলিশ আরও জানায়, প্রতারকচক্রের সদস্যরা ভুক্তভোগীদের বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে থাকেন। চক্রটির সঙ্গে ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার লোকজন জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। প্রতারণার সময় চক্রের সদস্যরা সাধারণত পাশাপাশি থানার সীমান্তবর্তী এলাকা বেছে নেন। এতে পুলিশি অভিযানের সময় দ্রুত এক থানা এলাকা থেকে অন্য থানা এলাকায় পালিয়ে যাওয়ার সুযোগ পায় তারা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় পৌরকর আদায়ের ক্ষেত্রে আরও এক ধাপ টাকা বৃদ্ধি করায় সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নাগরিকদের অভিযোগ, একদিকে পৌরকর ও বিভিন্ন ফি বৃদ্ধি করা হচ্ছে,