1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

চানপাড়া এলাকা হুমকি, চাঁদা দাবি ও রাস্তা দখল, বিদ্যুৎ সংযোগে বাধা,ও মহিলাদের শ্লীলতাহানি, ও শিশু নির্যাতনে অভিযোগ: আইনগত ব্যবস্থা চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 26 Time View

রাজধানীর উত্তরখান থানাধীন চানপাড়া মুসলিমেরটেক এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানিয়েছেন মানহানি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, সন্তানদের মারধরের হুমকি, চাঁদা দাবি, রাস্তা দখল, বিদ্যুৎ সংযোগে বাধা এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগকারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী মোসাম্মৎ চম্পা আক্তার (৩৮), পিতা,নুরুল হক শেখ, সাং, চানপাড়া মুসলিমেরটেক, ডাকঘর,উজামপুর, থানা উত্তরখান, ঢাকা-১২৩০, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।
বিবাদীগণ আবু সায়েম (৪৩), বাদল মোল্লা (৪০), মোঃ শরীফ (৩২), বাদশা (টাইলস মিস্ত্রি), মোঃ সৈয়দ, জাহিদুল ইসলাম (মানবাধিকার কর্মী) ও নজরুল সহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে বিবাদীদের কয়েকজন পরস্পরের যোগসাজশে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে চানপাড়া এলাকার সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার, চাপ সৃষ্টি ও হয়রানি করে আসছেন। অভিযোগে আরও বলা হয়,‘চানপাড়া গার্ডেন সোসাইটি’-এর নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, এলাকার কিছু রাস্তা দখল করে তা উচ্চমূল্যে বিক্রির চেষ্টা, নতুন বাড়ি নির্মাণের সময় বিদ্যুৎ সংযোগের লাইন নামানোসহ বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অর্থ প্রদান না করলে সহযোগিতা না করার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযোগকারী দাবি করেন, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাঁর সন্তানদের মারধর বা ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে অভিযোগকারীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারমূলক বক্তব্য ছড়িয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
অভিযোগকারীর দাবি, এসব কর্মকাণ্ডের প্রভাব শুধু তাঁর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়; এলাকার আরও সাধারণ মানুষও ভয়, চাপ ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগকারীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগটি সাধারণ ডায়েরি/অভিযোগ হিসেবে গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হুমকি, ভয়ভীতি, চাঁদা দাবি, রাস্তা দখল, বিদ্যুৎ সংযোগে বাধা এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া চানপাড়া গার্ডেন সোসাইটির নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করছে কি না, সেটিও তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগের পক্ষে থাকা মোবাইল ফোনের কল রেকর্ড, অডিও-ভিডিও, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ অন্যান্য প্রমাণ যাচাই করার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং অভিযোগকারী ও তাঁর সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
অভিযোগকারী বলেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থাশীল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ