1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

আমি কিছুই জানি না : বললেন মেসির বাবা

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2020,
  • 333 Time View

অনলাইন ডেস্ক : বর্তমান ক্রীড়া জগতে এখন আলোচিত ঘটনা মেসির দলবদল। বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে বাতাসে অনেক গুঞ্জনই শোনা যাচ্ছে। তবে এর সমাধান দিতে মেসির এজেন্ট ও বাবা জর্জ মেসি বর্তমানে বার্সেলোনায় অবস্থান করছেন। আজ বুধবার বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার।

ডেইলি মিরর জানিয়েছে, এদিন স্থানীয় সময় সকালে স্পেনের কাতালান প্রদেশের রাজধানী বার্সেলোনায় এসে পৌঁছান তিনি। এল পার্ত বিমানবন্দরে যখন বিশেষ প্রাইভেট জেট থেকে সিনিয়র মেসি নেমে আসেন, তখন তার জন্য অপেক্ষা করছিল অনেক সাংবাদিক।

বিমান বন্দর থেকে বের হয়ে ট্যাক্সিতে উঠতে গিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হন ৬২ বছর বয়সী জর্জ। প্রশ্নতো থাকবেই। ছয়বারের ব্যালন ডি অ’র জয়ীর দল বদলের সব আনুষ্ঠানিক দায়িত্ব যে তারই কাঁধে।

কোথায় যাচ্ছেন মেসি? নাকি ন্যু ক্যাম্পেই থাকছেন বার্সার ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড়? এমন সব প্রশ্ন তার দিকে ছুড়ে আসছিল। জবাবে লিওনেল মেসির বাবা বললেন, ‘আমি কিছুই জানি না।’

এমন উত্তর পেয়ে সবাই হয়তো হতাশ হয়েছে, তবে আপাতত অপেক্ষা করতে হবে বৈঠকের।

এদিকে ম্যানচেস্টার সিটির পরিচালক টিক্সিকি বেগিরিস্টেইনও বার্সেলোনায় রয়েছেন। ধারণা করা হচ্ছে তার সঙ্গে বসার কথা রয়েছে মেসির বাবার।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ