মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

স্থগিত হওয়ায় বাফুফের স্বস্তি!

রিপোর্টার নাম / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ক্রীড়া প্রতিবেদক : ফের বিশ্বকাপ ফুটবল বাছাই শুরু করতে গিয়েও করোনায় আটকে গেছে ফিফা-এএফসি। এশিয়ার দেশগুলোতে কভিড-১৯ পরিস্থিতি ঝুঁকিপূর্ণ দেখে তারা স্থগিত করেছে এশীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই। অবস্থার উন্নতি হলে বাছাই পর্বের বাকি ম্যাচগুলো হবে আগামী বছর।

সুবাদে করোনায় তালগোল পাকিয়ে ফেলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ফেডারেশনের সমন্বয়হীনতা ও ভুল সিদ্ধান্তের কারণে ফুটবল ক্যাম্পই করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়ে গিয়েছিল। করোনা পজিটিভ ফুটবলারদের নেগেটিভ ভেবে পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্যাম্পে। কাল ফিফা-এএফসির ওই সিদ্ধান্তের পর সারাহ রিসোর্টের সেই ফুটবল ক্যাম্প বন্ধ করে দিয়েছে বাফুফে।

গত মার্চে করোনায় স্থগিত হওয়া বিশ্বকাপ বাছাই পর্ব ফের শুরুর উদ্যোগ নিয়েছিল এএফসি। চেয়েছিল আগামী অক্টোবর-নভেম্বরে বাকি ম্যাচগুলো সেরে ফেলতে। এ জন্য হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলোর তারিখ প্রস্তাব করলেও চূড়ান্ত করেনি। পাশাপাশি এএফসি তৈরি করেছিল করোনা সুরক্ষা নিয়মে মোড়ানো নতুন ‘ম্যাচ প্রটোকল’। অর্থাৎ ম্যাচের প্রস্তুতি কিভাবে নিতে হবে, স্টেডিয়াম কিভাবে জীবাণুমুক্ত করতে হবে, অতিথি দলকে করোনা পরীক্ষা করানো এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা বিষয়ক নানা দিক। দলগুলোকে এত সব নির্দেশনা পাঠিয়েও এএফসি ভয়মুক্ত হতে পারেনি। যেমন—বাংলাদেশ দল ক্যাম্প শুরু করতে গিয়েই নেতিবাচক বার্তা দিয়েছে পুরো বিশ্বকে। দলে সংক্রমণের হিড়িক দেখে স্বাভাবিকভাবে এএফসিও দুশ্চিন্তায় পড়েছিল। ভারতীয় দলে ওরকম কিছু না হলেও তাদের দেশের করোনা পরিস্থিতিও ভয়াবহ রূপ নিয়েছে। এই দুই দেশের মতো এশিয়ার বেশি কিছু দেশেও আছে কমবেশি করোনা সংক্রমণ। এমন সংক্রমণপ্রবণ দেশের খেলোয়াড়দের নিয়ে গিয়ে ‘সেন্ট্রালাইজড ভেন্যু’তে খেলাতেও রাজি হচ্ছে না কেউ। উপায়ান্তর না দেখে ফিফার সঙ্গে আলোচনা করে এএফসি এশীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের খেলা শুরুর উদ্যোগ থেকে সরে এসেছে। এশিয়ার গ্রুপ ম্যাচগুলোকে নিয়ে গেছে আগামী বছর।

তাতে হাঁপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ মনে করছেন, ‘করোনাকালে বিভিন্ন দেশে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় অক্টোবর-নভেম্বরের ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে ২০২১ সালে। এ কারণে বাফুফের জাতীয় দল কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাদের ফুটবল ক্যাম্পও বন্ধ করা হচ্ছে।’ সারাহ রিসোর্টে ক্যাম্প বন্ধ হলেও বাংলাদেশ ফুটবলের করোনা নিয়ে দৌড়ঝাঁপ এখনো শেষ হয়নি। বাফুফে সম্পাদক যেমন বলেছেন, ‘গত ১০ আগস্ট আইসিডিডিআরবি ও প্রাভা হেলথ কেয়ারে ক্যাম্পের ৩০ ফুটবলার ও ৬ স্টাফের কভিড-১৯ পরীক্ষার ফল আমরা হাতে পেয়েছি। দুই জায়গার রিপোর্ট অনুযায়ী সাত ফুটবলার করোনা পজিটিভ। তিনজনের ক্ষেত্রে দুই হাসপাতালের দুই রকম রিপোর্ট পেয়েছি, তাই তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। আক্রান্ত সাতজনের চিকিৎসার উদ্যোগ নেবে ফেডারেশন।’ অথচ ৫ থেকে ৭ আগস্ট সরকারি হাসপাতালে করানো পরীক্ষায় ৩০ জনের মধ্যে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল! সংক্রমণের এই ভয়াবহ ছবিটাই ভয়ার্ত করে তুলেছিল ফুটবলবিশ্বকে।

এর পাঁচ থেকে তিন দিন পর বেসরকারি হাসপাতালে করানো পরীক্ষায় আক্রান্তের সংখ্যাটা নেমে আসে সাতে। আক্রান্ত সাত ফুটবলার হলেন ম্যাথিউস বাবলু, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও বিশ্বনাথ ঘোষ। তাঁদের আপাতত সারাহ রিসোর্টে থাকার নির্দেশ দিয়েছে বাফুফে। প্রাভা হেলথ কেয়ার ও আইসিডিডিআরবি থেকে দুই রকম রিপোর্ট এসেছে রিয়াদুল হাসান রাফি, রায়হান হাসান ও রাকিব হোসেনের। তাঁরা পর্যবেক্ষণে থাকবেন এবং নির্দিষ্ট সময় আইসোলেশনে কাটিয়ে আবার করোনা পরীক্ষা করাবেন। সুস্থ থাকা বাকি ২০ ফুটবলার বাড়ি ফিরে যাবেন আজ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *