1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতি কালে ডিবি পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 45 Time View

ফতুল্লা শান্তিধারায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র অভিযান মিলন-সাজিদ গ্রুপের ৩ সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্ববধানে গত রবিবার ( ২৩/০৮/২০২৬) খ্রি. রাত ২১.৩০ ঘটিকায় ডিবি ক-জোনের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।  গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন  শান্তিধারায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী মানিক গ্রুপের সাথে প্রকাশ্য দিবালোকে আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রশস্ত্রসহ মারামারির কথা স্বীকার করে। এছাড়া ঘটনার সময় তারা মিলন-সাজিদ, শান্ত দের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কাযক্রম ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের কথা স্বীকার করে। এই ঘটনা সংক্রান্তে এসআই রুবেল মিয়া বাদী হয়ে ধৃত ও পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় এজাহার দায়ের করলে ফতুল্লা মডেল থানার মামলা নং-৭৭, তারিখ সোমবার  ( ২৪/০৮/২০২৬) খ্রি. ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নাম-ঠিকানা- ১। রকি সরকার @ নাঈম (২৫), পিতা- সায়েম সরকার, স্থায়ী সাং- ব্রজপুর, থানা-আত্রাই, জেলা-নওগাঁ, এ/পি- শান্তিধারা ১নং রোডস্থ নজরুল ইসলামের টিনসেট বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ২। আজমান @ লেম্বর(২৫),পিতা- সাহাবুল, স্থায়ী সাং- আসনপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-শান্তিধারা ২নং রোডস্থ পানির পাম্পের পাশে ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। রায়হান(২৩), পিতা-সাইদুর রহমান, স্থায়ী সাং- সুতারপাড়া, থানা-করিমগঞ্জ, এ/পি- শান্তিধারা ১নং রোডস্থ নজরুল ইসলামের টিনসেট বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত আলামত- ১। ০৬ টি রাম দা, ২। ০৩ টি তলোয়ার, ৩। ২ টি ছুড়ি, ৪। ১টি সুইজ গিয়ার, ৫। ২ টি সাইকেলের স্পোকেন দ্বারা তৈরী কুড়াল ৬। ২ টি এসএসপাইপ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ