1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

পুলিশি অভিযানে রূপসায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির সিন্ডিকেট আটক

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 46 Time View
রূপসায় মরা ও মারাত্মক অসুস্থ গরু জবাই করে ফ্রিজাতকরণ এবং পরবর্তীতে বিভিন্ন হোটেল ও মাংস বিক্রেতাদের কাছে সরবরাহকারী এক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৩ আগস্ট গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এই অসাধু চক্রের সদস্যদের আটক করা হয়।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ইলাইপুর এলাকার ফ্রেশ সী ফুড এবং সাউদার্ন সী ফুড-এর সামনের একটি স্থানে দীর্ঘ দিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালিয়ে আসছিল। তারা কম দামে অসুস্থ ও মৃতপ্রায় গরু সংগ্রহ করে জবাই করত এবং সেই মাংস ফ্রিজে সংরক্ষণ করে বাজারজাত করে আসছিল।
​গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট গভীর রাতে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্পের ইনচার্জ নিউটন রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ক্ষতিকর মাংস উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের মৃত সোহরাব শেখের পুত্র গোলাম মাওলা (৬০) ও রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত গোলাম রসুলের পুত্র রাসেল (৩৮)
​এ বিষয়ে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্প ইনচার্জ নিউটন রায় জানান, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ এ ধরনের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটকের এক পর্যায়ে রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তার উপস্থিতিতে মুচলেকা নিয়ে  আসামিদেরকে ছেড়ে দেয়া হয়। এহেন ঘৃণিত অপরাধ করার পরও তাদেরকে ছেড়ে দেওয়ায় উপজেলারবাসির মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ পরিলক্ষিত হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন পত্রপত্রিকায় এ ঘটনার নিউজ ব্যাপক প্রকাশ পাওয়ায় বিষয়টি এখন টপ অফ দ্য উপজেলায় পরিণত হয়েছে।
​এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ