মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে রবিবার ( ২৩-০৮-২০২৬) খ্রি. দুপুর ১৪.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর সাকিনস্থ ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে ঢাকা টু কুমিল্লা মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ১. সাহেব আলী (৫০), পিতা- মৃত আলী হোসেন, সাং- সাহাপুর ও ২. মফিজুল ইসলাম (৪০), পিতা- হারিজ মিয়া, সাং- সাহাপুর, উভয় থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাদ্বয়’কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ হতে জানানো হয়েছে।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রয়োজন আইন গত ব্যবস্থা নিতে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮” তথ্য দাতাদের নাম পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ।