পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মোহাম্মদ নাসিম মন্ডল।
গণমাধ্যমকে মোহাম্মদ নাসিম মন্ডল বলেন, “জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শ্রীপুর পৌরসভার সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন।
স্থানীয় বাসিন্দা শামীম বলেন, ইতোমধ্যে কয়েকজন মেয়র প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। তাদের মধ্যে মোহাম্মদ নাসিম মন্ডল একজন উল্লেখযোগ্য প্রার্থী। আমরা আশা করি, এলাকার মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।”
এলাকাবাসীর প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে শ্রীপুর পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।