1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

‘ফারুকের ফাঁসি চাই’ মা-ছেলে হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন

শিবচর (উপজেলা) প্রতিনিধি :সিয়াম মাদবর।
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 27 Time View
মাদারীপুরের শিবচরে গৃহবধূ শাম্পা খাতুন ও তাঁর এক বছর বয়সী শিশুপুত্র আবির হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত ফারুকের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ভেলি ব্রিজ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ফারুকের সর্বোচ্চ শাস্তি, দ্রুত বিচার এবং নিখোঁজ শিশু আবিরের লাশ দ্রুত উদ্ধারের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী যেন মামলা পরিচালনা না করেন এমন দাবিও তোলেন তারা।
বক্তারা বলেন, শম্পা খাতুন ও তাঁর শিশুপুত্রকে যেভাবে নৃশংসতার শিকার হতে হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে অপরাধীরা ভবিষ্যতে আরও ভয়াবহ অপরাধে উৎসাহিত হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগষ্ট) সকালে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, ওই নারী নাটোরের লালপুরের বাসিন্দা শাম্পা খাতুন।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, আদালতে একটি মামলার সূত্র ধরে শাম্পা খাতুনের সঙ্গে ফারুকের পরিচয় হয়েছিল। পুলিশের অভিযোগ, ওই পরিচয়ের সূত্রে শাম্পাকে নিজের বাসায় নিয়ে যান ফারুক। সেখানে তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়।পুলিশের দাবি, শাম্পার এক বছর বয়সী ছেলে আবিরকেও হত্যা করে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় নিহত শম্পা খাতুনের বাবা সামরুল ইসলাম শিবচর থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ ও র‌্যাব-৮ প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালায়। বৃহস্পতিবার রাতে রাজৈর এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে ফারুকের বাসা থেকে নিহত শম্পা খাতুনের স্বর্ণের নাকফুল, রুপার চেইন, জুতা এবং আংশিক পোড়া একটি ওড়না উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, হত্যাকাণ্ডে ফারুকের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিখোঁজ শিশু আবিরের  লাশ উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ