1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় ১২ দিন পর নবম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান অভিযুক্ত পলাতক।

এম এম ইস্রাফিল আহমেদ পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
  • Update Time : Saturday, August 22, 2026,
  • 34 Time View
​পাইকগাছায় অপহরণ মামলার ১২ দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার দেলুটি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বুধবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​জানা গেছে, গত ৪ আগস্ট দাকোপ উপজেলার কালাবগী নলিয়ান এলাকার আফজাল ঢালীর ছেলে রমজান ঢালী (২২) ভিকটিমকে ভ্যাকটমারী ওয়াপদা সড়কের ওপর থেকে ট্রলারযোগে অপহরণ করে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে গত ৫ আগস্ট পাইকগাছা থানায় অপহরণ মামলা দায়ের করেন।​মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুকান্ত জানান, মামলার পর থেকে ভিকটিমকে উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল। মঙ্গলবার সকালে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল দেলুটি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ভিকটিমকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​পুলিশ জানায়, উদ্ধার হওয়া ভিকটিমকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি  শেখ আওয়াল কবির বলেন, পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে। এ সময় আসামিরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ