1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

বিজিবি’র অভিযানে ০১ জন আসামিসহ ১১ লিটার বাংলা মদ উদ্ধার

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • Update Time : Saturday, August 22, 2026,
  • 35 Time View
অদ্য ২১ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকায় দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যগণ চেকপোস্টের প্রায় ৫০ গজ উত্তরে অবস্থিত সীমান্ত রেস্তোরাঁর সম্মুখভাগ হতে একজন ব্যক্তিকে একটি বস্তা হাতে চেকপোস্টের দিকে আসতে দেখতে পান। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশির উদ্দেশ্যে তাকে থামার সংকেত প্রদান করেন। এ সময় উক্ত ব্যক্তি বিজিবি’র সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যগণ তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১১ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিস্তারিত তথ্য নিম্নরূপঃ*
ক। মোঃ আতাউলাহ (২২), পিতা-সালেহ আহাম্মদ, গ্রাম-দমদমিয়া, ০৯ নং ওয়ার্ড, পোস্ট-রোঙ্গীখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ