1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ডিবির বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৩০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
  • Update Time : Saturday, August 22, 2026,
  • 36 Time View
ঢাকার সাভারে বিদেশি পিস্তল, গুলি, হেরোইন, গাঁজা ও মাদকসহ দুই অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি শর্টগানের কার্তুজ, একটি ধারালো বিদেশি ছোড়া, ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত সাভার থানাধীন রাজাশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মাসুদ আল মামুনসহ ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেফতাররা হলেন—দিনাজপুরের হাকিমপুর থানার মহেশপুর এলাকার মৃত আব্দুল গোফফারের ছেলে মো. রাসেল বাবু (২২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী এলাকার মো. জাহিদুল সরকারের ছেলে মো. সজিব সরকার (২০)। তারা সাভারের পশ্চিম রাজাশন এলাকায় শামীমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ডিবি জানায়, গ্রেফতারদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া কালো বাটযুক্ত একটি ধারালো বিদেশি ছোড়া ও এর কভার এবং পাঁচ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।
অভিযানের সময় পলাতক আসামি আবু ফারাহ সিদ্দিক হৃদয়ের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। একই ব্যাগ থেকে একটি শর্টগানের কার্তুজ ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া পলাতক আসামির ভাড়া বাসা থেকে স্টিলের স্ট্যান্ডসহ দুটি HIKVISION ব্র্যান্ডের নাইট ভিশন সিসি ক্যামেরা এবং একটি DVR জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্রশস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ