1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের ডিবি পুলিশের হাতে বিভিন্ন প্রকার অস্ত্র সহ তিন সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Thursday, August 20, 2026,
  • 61 Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপন বৈঠক চলাকালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গত  বুধবার ( ১৯ আগস্ট ) রাত ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দেবিদ্বার থানারপাড়া এলাকার এমরান সাকিব (২৬), লাকসামের গাজীরবাগ এলাকার নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মেলকট এলাকার মো. জোবায়ের (২০)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার ক-জোনের ওসি পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ডিবির দাবি, সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ‘মানিক গ্রুপের’ সদস্যরা সেখানে গোপন বৈঠক করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গত মঙ্গলবার ( ১৮ আগস্ট ) ফতুল্লার শান্তিধারা এলাকায় প্রতিপক্ষ ‘মিলন-সাজিদ গ্রুপের’ সঙ্গে সংঘর্ষ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ