বগুড়ার আদমদীঘি সদরের এক আবাসিক মাদরাসা মক্তব শ্রেনির এক শিশু শিক্ষার্থি (১১) কে অপর শিক্ষার্থি বলাৎকার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার (১৮আগষ্ট) সকাল ১০ টায় আদমদীঘির শিয়ালসন রাস্তার মোড়ে অবস্থিত দারুল ফুরকান ইসলামিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘির উজ্জলতা গ্রামের বলাৎকারের শিকার শিশুর মা বাদি হয়ে একই মাদরাসার গোড়গ্রামের আমিনুর ইসলামের ছেলে পারভেজ (১৫) এর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বলাৎকারের শিকার শিশু ছাত্রকে আদারতে জবানবন্দী গ্রহনের জন্য প্রেরন করা হয়েছে।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার শিয়ালসন রাস্তার মোড়ে অবস্থিত দারুল ফুরকান ইসলামিয়া আবাসিক/অনাবাসিক মাদরাসায় উজ্জলতা গ্রামের বলাৎকারের শিকার ওই শিশু মক্তব শ্রেনিতে পড়াশুনা করে। একই মাদরাসায় অপর শিশু পারভেজ একই শ্রেনিতে পড়াশুনা করে। ঘটনার দিন সকালে পাশাপাশি থাকা কালে পারভেজ অপর ওই শিশুকে জোড়পূর্বক বলাৎকার করে। এসময় বলাৎকারের শিকার শিশুটি চিৎকার দিলে শিক্ষকসহ সহপাটিরা এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তার পরিবারের লোজন জানতে পেরে থানায় এ মামলা দায়ের করেন। মাদরাসার মাহতামিম মাও: আক্তারুজ্জামান আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলার ছলে ঘটনাটির সুত্রপাত হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মামলা বিষয়টি নিশ্চিত করেন। আসামী গ্রেফতারে তৎপরতা চলছে।