1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আশুলিয়ায় পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

মোঃ সোহেল রানা
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 32 Time View

ঢাকার আশুলিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানার পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট ২০২৬ সকাল ৮টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন পূর্ব জেন্ডাবর আরবি রোড এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মো. জোমায়েত মিয়া (৩৪) ও মুন্তাজ (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ১০ লিটার চোলাই মদ, যার আনুমানিক মূল্য ২ হাজার টাকা, উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-১১০, তারিখ-১৯ আগস্ট ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত আশুলিয়া গড়ে তোলা, সন্ত্রাস দমন ও অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ