শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা সীমান্তের চান্দাপাড়া পাহাড়ি গ্রাম থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটেলিয়ন।
রোজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি দল চান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা মূল্যের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, জব্দ করা কসমেটিকস সামগ্রী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা দেওয়া হবে।চোরাকারবারি, মাদক, পাচার সহ সকল অপরাধ ঠেকাতে আমরা এক জোগে কাজ করে যাচ্ছি