1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লায় ৩ লাখ ইয়াবাসহ প্রাডো গাড়ি জব্দ, দুই মাদক কারবারি আটক

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 42 Time View

কুমিল্লায় অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাডো গাড়ি জব্দ করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ ঘটনায় কক্সবাজারের চকরিয়া এলাকার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার ফয়সাল ও আমান উল্লাহ আরমান। তাদের প্রাডো গাড়িতে ইয়াবার চালানটি বহন করা হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ইয়াবার চালানটি ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

এদিকে, একটি মহল আটক ব্যক্তিদের একজনকে টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা হিসেবে প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, আটক ফয়সাল হ্নীলার কথিত জামাই হলেও তিনি হ্নীলার স্থায়ী বাসিন্দা নন।

অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ফেক আইডি থেকেও আটক ব্যক্তিদের একজনকে হ্নীলার বাসিন্দা হিসেবে প্রচার করে স্থানীয় নিরীহ ব্যক্তিদের মামলায় জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এতে প্রকৃত মাদক কারবারি ও চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের এই চালানের সঙ্গে জড়িত প্রকৃত গডফাদারদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

তবে আটক ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও মাদকের চালানের সঙ্গে কারা জড়িত—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ