নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ)/মোঃ শাহ আলম এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। গত রবিবার ( ১৬/০৮/২০২৬) খ্রি. রাত আনুমানিক ২০.৫৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ রসুল বাজার জনৈক সিরাজ এর মুদির দোকান এর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ীদের মাদকসহ আটক করতে সক্ষম হয়েছে। আসামিরা হলেন ১। মোঃ সজীব (২৫), পিতা- মোঃ রুস্তম আলী, মাতা- মোসাঃ সামসুন্নাহার, স্থায়ী সাং-মজলিসপুর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, বর্তমান সাং- উত্তর রসুলবাগ (শাহিন মিয়ার বাড়ীর নীচতলার ডান পাশের ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এর হেফাজত হতে উদ্ধারকৃত আলামত ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট। এসআই (নিঃ)/মোঃ সালেকুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তা গত সোমবার ( ১৭/০৮/২০২৬) খ্রি. সকাল ০৯.০৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কান্দাপাড়াস্থ বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ২। মোঃ রুবেল হোসেন (৩৫), পিতাঃ মৃত- ফরিদ মিয়া, মাতাঃ মোছাঃ হাছিনা বেগম, স্থায়ী সাং- বালিনা, থানাঃ বুড়িচং, জেলাঃ কুমিল্লা, বর্তমান সাং- মিজমিজি কান্দাপাড়া (ডালিম এর বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ জাহাঙ্গীর শেখ (৫০), পিতাঃ মৃত আঃ লতিফ শেখ, মাতাঃ মৃত আয়শা বেগম, স্থায়ী সাং- কুড়িগাঁও, থানাঃ লৌহজং, জেলাঃ মুন্সিগঞ্জ, বর্তমান সাং-সুবাড্ডা পূর্বপাড়া (হালিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ দক্ষিণ কেরানীগঞ্জ, জেলাঃ ঢাকাদ্বয়ের হেফাজত হতে উদ্ধারকৃত আলামত ২,০০০ (দুই হাজার) পিস
ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ০২ (দুই) টি নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ।