আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবিচল রয়েছে র্যাব বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত সোমবার ( ১৭ আগষ্ট ২০২৬) ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে রনি ভূঁইয়া (৩২) নামক একজন ব্যক্তিকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি খেলনা পিস্তল, ০৮ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন নিজ হাতে বের করে দেয়। পরবর্তীতে তার বাসা তল্লাশি করে ০২ টি ওয়াকিটকি, ০২ টি হ্যান্ড মাইক, ০১ টি ইলেকট্রিক শকার’সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মোঃ রনি ভূঁইয়া (৩২) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার হাসান ভূঁইয়া’র ছেলে। বর্তমানে সে ঢাকা ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, গ্রেফতারকৃত অস্ত্রধারী রনি নারায়ণগঞ্জের আড়াইহাজার, ঢাকা’র ডেমরা সহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা করে আসছিল। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৪টি ডাকাতি মামলা সহ ০১টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালার অংশ হিসেবে র্যাব-১১ উক্ত অভিযান পরিচালনা করে। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব সব সময় অন্যায়ের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ডাকাতি ছিনতাই এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।