1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সোনারগাঁয়ে পর্নোগ্রাফি মামলায় বন্দরের সেলিমকে রাজধানী হতে গ্রেফতার করে র‍্যাব ১০

সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Monday, August 17, 2026,
  • 59 Time View

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আসামি সেলিম হোসেন (৩৮) এর সাথে গত প্রায় দুই বছর আগে ভিকটিমের বিবাহ হয়। দাম্পত্য সম্পর্ক থাকাকালীন আসামি সেলিম হোসেন (৩৮) বিভিন্ন সময় কৌশলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ও ছবি তার ব্যবহৃত মুঠোফোনে ধারণ ও সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে বিভিন্ন পারিবারিক জটিলতার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং ভিকিটিমের পরিবার ভিকটিমকে অন্যত্র বিবাহ দেয়। ভিকটিমের বর্তমান বৈবাহিক জীবন চলাকালে আসামি সেলিম হোসেন (৩৮) ভিকটিমের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ও ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার ( ১৫/০৮/২০২৬) তারিখ বিকাল অনুমান ১৬:২৫ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখিত পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি সেলিম হোসেন (৩৮), পিতা-মোফাজ্জল হোসেন, সাং-নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। থানা পুলিশ সূত্রে জানা যায় এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্বামী স্ত্রী বিচ্ছেদের কারণ হিসেবে প্রায়ই সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। প্রেমিক প্রেমিকার শারীর সম্পর্ক ভুয়া কাগজপত্র বিয়ে ইত্যাদি পরে তালাক হওয়ার পরে পর্নোগ্রাফি  অহরহ অহরহ অহেতুক ঘটছে বলে জানা যায়। ইদানীং সোনারগাঁ থানায় কয়েকটি  লিখিতভাবে এই ধরনের ঘটনার  অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। সোনারগাঁও পৌরসভা এলাকায় এমন একটি ঘটনা চলমান রয়েছে তবে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আনোয়ার হোসেন  উভয়কে নিজ দায়িত্ব শান্ত থাকার নির্দেশনা প্রদান করে। স্ত্রী কর্তৃক কলেজ পড়ুয়া শিকার্থীকে সাবেক নাম ধারী প্রেমিক সাবেক স্ত্রী সহ তার পরিবারকে নানা রকম ভয়ংকর হুমকি বার্তা দিয়ে যাচ্ছে এবিষয় সোনারগাঁও থানা পুলিশ অবগত রয়েছে বলে জানা যায় পুলিশ বলে কোন প্রকার অপরাধ বা অসংগতি দেখা দিলে আইন অনুযায়ী ব্যবস্ত গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ