আইন শৃঙ্খলা রক্ষা প্রতি দিন অবনতি হচ্ছে আর জনমনে ভয় ও আতংক বিরাজ করছে। গত ১৫ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার) দুপুর আনুমানিক ৩.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর রেলস্টেশনের পশ্চিম পাশের মাওলানা আব্দুর রহমানের বাড়ির সামনে আভিযানিক দল অভিজ্ঞতার সঙ্গে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালো আসামিদ্বয়১। জসিম (২৪), পিতা- রেজ্জাক, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোহন (২৩), পিতা- আব্দুস সালাম, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ ২০/২৫ জন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় ফতুল্লা থানা পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে তারা কয়েক রাউন্ড পিস্তলের গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য ফতুল্লা মডেল থানা পুলিশও পাল্টা জবাব দেয়। জীবন বাজি রেখে পুলিশের আভিযানিক দলের এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএম ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার তাদের কাছে থাকা পিস্তল দিয়ে ৫ রাউন্ড গুলি ছুড়ে। এসময় তিনজন পুলিশ সদস্য আহত হন এবং অস্ত্রধারী জসিম (২৪) তার ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হয়। গ্রেফতারকৃত অস্ত্রধারী জসিম ও মোহনের হেফাজত থেকে ০১ টি বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও ০১ টি ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত অস্ত্রধারী এবং আহত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামি এবং তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে এবং পুলিশের বৈধ কাজে বাধা প্রদানের জন্য পৃথক পৃথক মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।