1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের দুই নেতা গ্রেপ্তার।

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 72 Time View
গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের পৃথক দুই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) নাগেশ্বরী উপজেলায় গভীর রাতে পৃথক দুই বিশেষ অভিযান চালিয়ে নাগেশ্বরী থানা পুলিশ “সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায়” গ্রেপ্তার করেন দুই আওয়ামী নেতাকে।
গ্রেপ্তারকৃত দুই আওয়ামী নেতারা হচ্ছেন নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামিলীগ নেতা আলহাজ্ব মো: আব্দুল আজিজ ও অপরজন কালীগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার। নিষিদ্ধ সংগঠনের এই দুই নেতাকে গ্রেপ্তারের পর ঘটনাটি তৎক্ষনাৎ চারিদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উক্ত এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন জায়গায় এর মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। আওয়ামিলীগ কর্মী সমর্থকেরা দুই নেতাকে গ্রেপ্তারের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও মন্তব্য করছেন অনেকে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই বিশেষ অভিযানে সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ