1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগ

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 44 Time View
দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর হাজীপাড়া এলাকায় এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ কানিজ ফাতেমা (৪৩) বাদী হয়ে কোতোয়ালি থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে মোছাঃ রুখসানা পারভীন (৩০) বাদীর প্রতিবেশী এবং অপর দুই অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম (৪০) ও মোঃ আসাদুজ্জামান (৩৭) রুখসানার ভাই। হাঁস বাড়ির উঠানে প্রবেশ করাকে কেন্দ্র করে রুখসানা পারভীনের সঙ্গে কানিজ ফাতেমার কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত ১৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রুখসানা পারভীনের মোবাইল ফোনে খবর পেয়ে রফিকুল ইসলাম, আসাদুজ্জামানসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি লোহার রড, লাঠি-সোঠা নিয়ে কানিজ ফাতেমার বাড়িতে প্রবেশ করেন। তারা বাড়ির বাইরের টিনের ঘেরাবেড়া ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে কানিজ ফাতেমাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে দুটি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। এতে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
কানিজ ফাতেমার অভিযোগ, হামলাকারীরা তার শোয়ার ঘরে প্রবেশ করে কাঠের শোকেসের ড্রয়ার ভেঙে কাপড়ের মধ্যে রাখা ১০ আনা ওজনের সোনার কানের ঝুমকা, ৬ আনা ওজনের সোনার বালা এবং ৮ আনা ওজনের সোনার চেন নিয়ে যায়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বাড়ি নির্মাণের কাজে ব্যবহারের জন্য রাখা ৩ লাখ ৩৬ হাজার টাকা থেকেও নগদ ২ লাখ, ১ লাখ এবং ৩৬ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৩৬ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ সময় বাদীর চিৎকার শুনে স্থানীয় মোঃ মোসলেম আলী, মোছাঃ সুলতানা বেগম, মোঃ মন্টু ইসলাম ও মোছাঃ তোরাপন বেগমসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এ সময় অভিযুক্তরা বাদী ও তার স্বামী-সন্তানদের খুন ও জখম করার হুমকি দিয়ে চলে যায়।
পরে খবর পেয়ে কানিজ ফাতেমার স্বামী মোঃ আমিনুল ইসলাম বাড়িতে এসে তাকে আহত অবস্থায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেছেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় এজাহার গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন কানিজ ফাতেমা।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও লুট হওয়া মালামালের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ