1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 51 Time View
রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৬ই আগষ্ট সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে  কম্পিউটার অপারেটর মোঃ শাকিবিল্লাহ,র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও মাহমুদুল হকের পরিচালনায় অনুষ্টিত হয়। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন-মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার, মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পরিমল চন্দ্র পাল। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ  সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ​সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “মৎস্য সম্পদ আমাদের দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদার অন্যতম প্রধান ভিত্তি। রূপালী মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে পুরোপুরি স্বনির্ভর করে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। মহেশখালী ও কুতুবদিয়ার মতো উপকূলীয় অঞ্চলে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
​এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ