1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে আওয়ামী দোসর হাসিব খান বন্ধুকে ডেকে নিয়ে মারধর, মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

মোসা : কলি বেগম :-
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 82 Time View

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে এক যুবককে আটকে রেখে মারধর, নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় মজিবুর খান এর ছেলে আওয়ামী লীগ দোসর হাসিব খান এর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা শাহনাজ পারভীন গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন – গাছা এলাকার সন্ত্রাসী বাহিনীর প্রধান হাসিব খান, কামারজুড়ী এলাকার তানভির, বাদে কলম্বেশ্বর এলাকার আলক ও রবিন। তারা ভুক্তভোগী আরমান হোসেন রাব্বির পূর্ব পরিচিত বন্ধু বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীর দাবি, গত ১৫ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা তার বাসায় এসে তার ছেলেকে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। নির্ধারিত সময়ে ছেলে বাসায় না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। অভিযুক্তদের ফোন করলে তারা বিভিন্ন অজুহাত দেখান বলে অভিযোগে বলা হয়।

পরে একইদিন সকাল ৮টার দিকে চৌরাস্তা এলাকায় অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, তার ছেলেকে সন্ত্রাসী বাহিনীর প্রধান হাসিব খান জোরপূর্বক আটকিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল [ঢাকা মেট্রো-ল-৫৯৩০৪০], একটি iPhone 13 Pro Max এবং সাথে থাকা আনুমানিক ৩০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়।

তাকে মারধর করে মোটরসাইকেল ক্রয়ের একটি লিখিত বক্তব্যে জোর করে স্বাক্ষর নেওয়া হয় এবং পরে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে চৌরাস্তা এলাকায় ফেলে যাওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী আরও আশঙ্কা প্রকাশ করেছেন, অভিযুক্তরা তার ছেলের প্রাণনাশের হুমকি সহ পরিবারের বড় ধরনের ক্ষতি করবো বলে।
হাসিব খান ভুক্তভোগীর মোবাইলে কল দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা চায় না দিলে জানে মেরে ফেলার হুমকি চলমান।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম রাব্বানী বলেন, অভিযোগ পেয়েছি অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ