1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

রিপোর্টার : সোহেল রানা
  • Update Time : Sunday, August 9, 2026,
  • 51 Time View

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ২৫৯ যাত্রী অবশেষে দেশে ফিরেছেন। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে কারিগরি ত্রুটি সারানোর পর রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানের বিজি-৩০৬ ফ্লাইটটি।
বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। শুক্রবার জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। প্রায় আট ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়।
পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় অনেক যাত্রীকে বিমানবন্দরেই দীর্ঘ সময় অবস্থান করতে হয়। একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজনকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থানের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে ভোগান্তিতে পড়েন। খাবার পেতে দেরি এবং লাগেজে থাকা প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সময়মতো ব্যবহার করতে না পারার অভিযোগও করেন কয়েকজন যাত্রী।
পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে দলটি রোমে পৌঁছে উড়োজাহাজটির মেরামতকাজ শুরু করে।
মেরামত শেষে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হলে রোববার রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। অবশেষে বেলা ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে কয়েক দিনের ভোগান্তির অবসান হয় যাত্রীদের।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ