1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা

শামীম চৌধুরী
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 63 Time View

 রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে সরকারের উচ্চপর্যায়ের একটি বিশেষ বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা চালুর পর ট্রাফিক ব্যবস্থায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। তবে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এখনও সড়ক শৃঙ্খলার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। অধিকাংশ অটোরিকশার বৈধ নিবন্ধন ও নম্বরপ্লেট নেই এবং চালকদেরও কোনো লাইসেন্স না থাকায় ডিজিটাল পদ্ধতিতে আইন প্রয়োগে জটিলতা সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রাফিক ব্যবস্থাপনার নতুন পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সম্পূর্ণ অপসারণ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে পুরো রাজধানীতেই এসব যানবাহনের চলাচল কঠোর নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। আগামী মাসের ১৫ তারিখের পর এ বিষয়ে আনুষ্ঠানিক গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, অটোরিকশার বেপরোয়া চলাচল, প্রায়ই উল্টো পথে প্রবেশ করা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্য করার সংস্কৃতির কারণে পুরো সড়ক ব্যবস্থাপনায় তীব্র বিঘ্ন ঘটছে। এর পাশাপাশি নিবন্ধনহীন এসব যানবাহনকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও দিন দিন বাড়ছে। এই পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে রাজধানীর সড়কে যান চলাচলে বড় ধরনের শৃঙ্খলা ফিরে আসবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ