1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

আশুলিয়ার জামগড়া হেয়ন মোড়ে জলাবদ্ধতায় দুর্ভোগ,পানি নিষ্কাশনে উদ্যোগ এলাকাবাসী ও চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীরের

মোঃসবুজ স্টাফ রিপোর্টার
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 52 Time View
 দীর্ঘ কয়েক বছর ধরে আশুলিয়ার জামগড়া হেয়ন মোড় এলাকায় জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে সৃষ্টি হয় যান চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা আমিনুল ইসলাম দুলাল মীর। তাঁর উদ্যোগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার ও প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু হয়েছে।
এ সময় আমিনুল ইসলাম দুলাল মীর বলেন, “জামগড়া হেয়ন মোড়ের মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা কাজ শুরু করেছি। জনগণের সহযোগিতায় স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের সমস্যা সমাধানে এমন কার্যকর পদক্ষেপ এলাকাবাসীর জন্য স্বস্তির বার্তা। তারা আশা প্রকাশ করেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত হলে এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ