1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

টঙ্গীতে চন্দ্রা ট্রাভেলসের নতুন বাস কাউন্টারের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি :
  • Update Time : Saturday, August 1, 2026,
  • 67 Time View

গাজীপুরের টঙ্গীতে আন্তঃজেলা যাত্রীসেবার পরিধি বাড়াতে চন্দ্রা ট্রাভেলস-এর নতুন বাস কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে টঙ্গীর পাগার টেকপাড়া গাইবান্ধা মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে কাউন্টারটির উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।

উদ্বোধন শেষে প্রধান অতিথি নাজমুল হোসেন মন্ডল  বলেন, যাত্রীদের সঙ্গে সবসময় ভদ্র, আন্তরিক ও সম্মানজনক আচরণ করতে হবে। যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা তারেক হাসান হৃদয়, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজন খান, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল শেখ এবং প্রচার সম্পাদক রাজিব হাসান রিয়াদ।

এছাড়াও অনুষ্ঠানে চন্দ্রা ট্রাভেলসের কাউন্টার পরিচালক উজ্জ্বল মিয়া, সহকারী পরিচালক ইউনুস খন্দকার, প্রতিষ্ঠানের ম্যানেজার মনিরুল ইসলাম, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাসচালক, শ্রমিক এবং যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই কাউন্টার চালুর ফলে টঙ্গীর পাগার এলাকা থেকে সিরাজগঞ্জ, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, গাইবান্ধা, দারিয়াপুর, মাসকাট, ধর্মপুর, ধুপনী, বেলকা, পাঁচপীর, হরিপুর ব্রিজ ও চিলমারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। এতে স্থানীয় যাত্রীদের ভোগান্তি কমবে এবং মানসম্মত পরিবহনসেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ