1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Monday, June 29, 2026,
  • 65 Time View

রাজধানী ঢাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত, গণপরিবহনের সেবার মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, রংচটা, জরাজীর্ণ, বিবর্ণ ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সড়কে চলাচলকারী গণপরিবহনের মান বজায় রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া, সংশ্লিষ্ট সার্কেল অফিসগুলো থেকে অনুপযুক্ত ও আইন লঙ্ঘনকারী বাসের মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৪, ২৫ ও ৪৬ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬, ৪৭ ও ৫৭ অনুযায়ী সংশ্লিষ্ট বাসের রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল, ফিটনেস সনদ স্থগিত বা বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিআরটিএ আরও জানিয়েছে, সড়কে অনিরাপদ ও পরিবেশ দূষণকারী যানবাহনের চলাচল বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। জনস্বার্থে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সংস্থার এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ