আকাশের বুকে ভেসে উঠলো
ওই বিষাদের নতুন চাঁদ,
মুমিনের হৃদয়ে ভেঙে গেল যেন ধৈর্যের সব বাঁধ।
এ তো শুধু রূপালী আলো ছড়ানো কোনো চাঁদ নয়,
এ যে ফোরাতের তীরে রক্তে লেখা এক মহাকাব্যিক অধ্যায়।
হে মহররমের চাঁদ! তুমি তো কেবল আকাশের নও সাক্ষী,
তুমি দেখেছ উম্মতের পাপ, আর ইমাম হোসাইনের রক্তাক্ত আখিঁ।
আকাশের বুকে তুমি যেন এক বাঁকা তলোয়ারের ক্ষত,
যার আলোতে ভেসে ওঠে কারবালার সেই ধুসর মরুপ্রান্তর শত।
ইমাম হোসাইন! তুমি প্রেমের এমন এক অনন্য চূড়া,
যার চরণে লুটিয়ে পড়ে সৃষ্টির রহস্য আর আধ্যাত্মিকতা।
সেজদাহ্ যেখানে পূর্ণতা পেল তরবারির নির্মম আঘাতে,
নূরের আলো ছড়িয়ে গেল দামেস্ক আর কুফার কালরাত্রিতে।
তুমি পিপাসার্ত ছিলে জলখাবার-এর তরে নয় হে ইমাম,
তুমি তৃষ্ণার্ত ছিলে খোদার দিদারের তরে, জানাই শত সালাম।
রক্তে রঞ্জিত হলো তোমার জুব্বাহ্, জমিন হলো লাল,
সেই খুনে আজও জিন্দা আছে ইসলাম, জাগবে চিরকাল।
হে চাঁদ! তুমি কেঁদে যাও প্রতি রাতে মিটিমিটি আলোয়,
আমরাও কাঁদি মাওলা হোসাইনের প্রেমে, হৃদয়ের কালোয়।
কারবালা কোনো অতীত নয়, এ যে হৃদয়ের নিত্য সংগ্রাম,
বাতিলের বুকে হকের হুঙ্কার, মাওলা হোসাইন।
!!আব্দুল্লাহ আল মামুন প্রকাশক ও সম্পাদক দৈনিক আমার প্রাণের বাংলাদেশ!!