1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

আব্দুল্লাহপুর-ময়নারটেক সড়কে চরম দুর্ভোগ, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ মাস্টারপাড়া-কলাবাগান এলাকা

সিনিয়র রিপোর্টার: আনিছুরজ্জামান খোকন
  • Update Time : Wednesday, June 17, 2026,
  • 43 Time View

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ময়নারটেক পর্যন্ত সড়কে ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করেই ঢালাই কাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর ফলে অল্প বৃষ্টিতেই মাস্টারপাড়া ও কলাবাগান এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগে পরেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই মাস্টারপাড়া ও কলাবাগান এলাকার বিভিন্ন স্থানে পানি জমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করলেও জলাবদ্ধতার কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক স্থানে হাঁটুপানি জমে থাকায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই তড়িঘড়ি করে রাস্তার ঢালাই কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান চলে গেছে। এতে উন্নয়নের পরিবর্তে জনদুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয়রা দ্রুত জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ