মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সাতক্ষীরা-৩ আসনে ফুটবল প্রতীকের কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধিঃ / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

আগে যারা দল করত তারা জেলে যেত, আর এখন যারা দল করে তাদের বহিষ্কার করা হয়—এমন মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভায় বক্তারা।

বক্তারা বলেন, ফুটবল কোনো দলীয় প্রতীক নয় ফুটবল গরিব, অসহায়, দরিদ্র ও মেহনতি সাধারণ মানুষের প্রতীক। তাই ফুটবল প্রতীক নিয়ে সাধারণ মানুষ দলবেঁধে মাঠে নেমেছে।

ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে বিরোধী শিবিরে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, ডাঃ শহিদুল আলম দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি চাকরি, আরাম-আয়েশ ত্যাগ করে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। অথচ বিএনপি তাকে মূল্যায়ন না করে জনসমর্থনহীন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। ফলে জনগণই তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে মাঠে নামিয়েছে।
বক্তারা দাবি করেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের সুপারিশ ও নির্দেশে সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সংখ্যা যত বাড়বে, ফুটবলের বাক্সে ভোট তত বাড়বে বলেও মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন বলেন, মেহনতি, গরিব ও অসহায় মানুষের সঙ্গে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নির্বাচনে ফুটবল প্রতীকেই তারা ভোট দেবে।

তিনি কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, সংসদ সদস্য থাকাকালীন কালিগঞ্জের কাকশিয়ালী ব্রিজ তৎকালীন বিএনপির যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের মাধ্যমে উদ্বোধন করা হলেও কাজী আলাউদ্দিন এখন সেটির কৃতিত্ব নিজের বলে দাবি করছেন।

বিশেষ বক্তা নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
বিশেষ অতিথি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান বলেন, একজন ভালো মানুষকে বেছে নিয়ে আমরা ফুটবল প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। সবাইকে এই ভালো মানুষটিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, দল মূল্যায়ন না করলেও জনগণ ঠিকই ডাঃ শহিদুল আলমকে মূল্যায়ন করেছে। তিনি এখন জনগণের মনোনীত প্রার্থী তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সবার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও চেয়ারম্যান লতিফুর রহমান খান বাবলু, মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক বহিষ্কারকৃত সহ-সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির বহিষ্কার কৃত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম আকুল, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাবেক বিএনপি নেতা আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপি নেতা আব্দুল হামিদ, মথুরেশপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব এবং সাবেক বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল কাদের। বক্তারা একটি ইসলামী দলের সমালোচনা করে বলেন, তারা জান্নাতের টিকিট বিক্রির কথা বললেও শ্রমজীবী নারীদের সম্মান দিতে জানে না। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আয়োজনে কদমতলা পিডিকে ফুটবল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক আহবায়ক এস এম সেলিম।
এর আগে বেলা ১১টায় ডাঃ শহিদুল আলম কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *