শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
খুলনা জেলার রূপসা থানার আলাইপুর বাজারে সরকারি জমি দখল করে বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান।প্রশাসনের নাকে ডগায় বহাল তবিয়তে এমন বেআইনি কাজ করছে স্হানীয় একটি প্রভাবশালী মহল।আলাইপুর বাজারে একটি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে এবং নায়েব প্রতিনিয়তই এই নির্মাণাধীন ভবনের সামনে দিয়ে আসা যাওয়া করেন।ভবন নির্মাণের সময় নায়েব বিষয়টি বাধা দিলে সাময়িক সময়ের জন্য কাজ বন্ধ থাকে। পরবর্তীতে দখলদার রা স্হানীয় একটি প্রভাবশালী মহলকে বিশেষ সুবিধা দিয়ে, প্রসাশনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে সেই কাজ পুনরায় চালু করেন। এবং একতলার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, চলছে নতুন তলার কাজ।উপজেলা প্রশাসন সহকারী কমিশনার ভূমি বিষয়টি নিয়ে সর্তক বার্তা দিলেও, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা ভূমিদস্যু তার ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে। সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়,নতুন দুটি ভবনের কাজ একতলা সম্পন্ন হয়ে নতুন তলার কাজ চলমান,তার পাশে আলরেডি ২ তলা অন্য একটি ভবন কম্পিলিট।স্হানীয় প্রশাসন যথাযথ আইনি ব্যবস্হা নেওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তির কারণে সেটি বাস্তবায়নে কালবিলম্ব হচ্ছে। সম্প্রতি ঈদুল ফিতর ২০২৬ শেষ হয়েছে, যদিও ঈদের আগে উপজেলা প্রশাসন দখলদারদের অবৈধ স্হাপনা সরিয়ে নেওয়ার আলটিমেট দিয়েছিলেন,কিন্তু ঈদের পরবর্তী সময়ে এখনো কোনো কার্যকম দৃশ্যমান হয়নি।তবে ভূমি দশ্যূ গং রা বহালতবিয়তে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান স্হানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী সমাজ এবং দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।