শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

নিখোঁজ হচ্ছে গরিবের হক: নিকলীতে গুদামেই পচঁছে দুস্থদের জন্য বরাদ্দকৃত ‘জব্দ’ চাল।

​মোহাম্মদ আলী ভূঁইয়া নিকলী উপজেলা প্রতিনিধি: / ৩৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

​কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল এখন পর্যন্ত গুদামেই পড়ে আছে। বিতরণে অনিয়মের অভিযোগে জব্দ করা এসব চাল দীর্ঘ সময় মেঝেতে পড়ে থাকায় গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে কার্ড হাতে নিয়ে চাল না পেয়ে হাজারো দুস্থ মানুষের ক্ষোভ, অন্যদিকে সরকারি সম্পদ গুদামে নষ্ট হওয়ার উপক্রম—সব মিলিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
​অনিয়মের জালে ‘গরিবের চাল’
​সরেজমিনে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার কারপাশা ও জারইতলাসহ বিভিন্ন ইউনিয়নে দুস্থদের সহায়তার জন্য চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তালিকা প্রণয়ন থেকেই শুরু হয় অনিয়ম ও স্বজনপ্রীতির মহোৎসব। প্রকৃত অভাবীদের বাদ দিয়ে প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালী মহলের পছন্দের তালিকায় কার্ড বিতরণের অভিযোগ ওঠে।
​অভিযোগের সত্যতা মেলে গত ২৫ মার্চ। কারপাশা ইউনিয়নে চাল বিতরণে চরম বিশৃঙ্খলা ও অনিয়ম ধরা পড়লে স্থানীয়দের তোপের মুখে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গণমাধ্যমকর্মীদের তৎপরতায় ও স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতির অবনতি হলে ওইদিন দুপুরে ইউনিয়নের একাধিক কক্ষে ৭০ বস্তা চাল তালাবদ্ধ (সিলগালা) করে রাখা হয়। কিন্তু সেই ঘটনার মাস পেরিয়ে গেলেও সেই চাল বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
​কার্ড আছে, চাল নেই: অসহায়দের আর্তনাদ
​কারপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কডু মিয়ার স্ত্রী হেলেনা, জামালের স্ত্রী স্বপ্না এবং হুমায়ূন কবিরের স্ত্রী আয়েশাসহ অনেক সুবিধাভোগী জানান, তালিকায় নাম আছে, হাতে কার্ডও আছে, কিন্তু চাল পাননি তারা। চাল না পেয়ে ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়া এসব মানুষ গত ২৯ মার্চ এক মানববন্ধনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
​বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু চাল নয়, সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস, খেজুর ও বিভিন্ন ত্রাণ সামগ্রী থেকেও নিয়মিত বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের প্রকৃত দুস্থরা। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে।
​গুদামে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ
​দীর্ঘদিন ধরে গুদামের স্যাঁতসেঁতে মেঝেতে পড়ে থাকায় চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে পড়ে থাকলে চালগুলো খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন,
“গরিবের পেটে যাওয়ার কথা ছিল এই চাল, অথচ এখন ইঁদুরে খাচ্ছে আর পচে নষ্ট হচ্ছে। কর্মকর্তাদের গাফিলতির দায় নেবে কে?”
​কর্তৃপক্ষের বক্তব্য
​এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিয়মের অভিযোগ তদন্তাধীন থাকায় চালগুলো গুদামজাত করে রাখা হয়েছে। তবে কেন দীর্ঘ সময় পার হলেও এগুলো বিতরণের ব্যবস্থা করা হলো না, সে বিষয়ে সদুত্তর মেলেনি।
​নিকলীর সাধারণ মানুষ ও বঞ্চিত দুস্থদের দাবি, অতি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জব্দকৃত চাল প্রকৃত কার্ডধারীদের মাঝে বিতরণ করা হোক এবং সরকারি ত্রাণ আত্মসাৎ ও অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *