শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

আল্লার-নামের ওয়াকফ এষ্টেটের জমি কালো শক্তিতে বেদখল, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার :- / ৩০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদ, সংলগ্ন মাদ্রাসা ও ঈদগাহের জন্য ((আল্লাহর নামে)) দানকরা বেদখল হওয়া মোহর খান ওয়াকফ এষ্টেটের জমি পুনরুদ্ধারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মুতাওয়াল্লি ও স্থানীয় মুসল্লিরা।

দেশজুড়ে বেহাত হয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তি উদ্ধারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশ দিয়েছেন। ওয়াকফ সম্পত্তি রক্ষা, সঠিক ব্যবস্থাপনা ও তসরূপ ঠেকাতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও আয় নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেছেন বলে জানান। ধর্মমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ হলো, লুটপাট করে খাওয়া যাবে না। ওয়াকিফরা যে উদ্দেশ্যে ((আল্লার নামে)) ওয়াকফ করে গেছেন, তা বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও জানান, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনে নতুন আইন করা হবে। পাশাপাশি বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে কোন অলৌকিক ক্ষমতাবলে গাছা মেট্রো থানা বোর্ডবাজার মোহর খান ওয়াকফ এস্টেট এর মাদ্রাসা ও ঈদগাহের জমি ((আল্লাহর নামে দলিল দেওয়া))  দখল ও লুটপাট করে কোটি কোটি টাকা খাচ্ছেন দখলদাররা। তাদের ভয়ানক কালো শক্তির প্রবাব পড়েছে এখানে, এটাই এখন জনমতে প্রশ্ন।

মোহর খান ওয়াকফ স্টেটের মুতাওয়াল্লি মুজিবুর রহমান খান বলেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ওয়াকফের সম্পত্তি দখল করে লুটেপুটে খাচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলে বহু চেষ্টা করেও বাজারটি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, সে সময় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারণে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর দেশের মানুষ স্বাধীনতা ও ন্যায্য অধিকার ফিরে পেলেও বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের মোহর খান ওয়াকফ স্টেটের জমি এখনও দখলমুক্ত হয়নি। বর্তমানে বাজারের দখলদাররা আবারও কিছু নামধারী নেতার আশ্রয়ে জমি দখল করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ওয়াকফ স্টেটের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, ওয়াকফ প্রশাসন এবং গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে বলে জানান মুতাওয়াল্লি। আবেদনে বেহাত হওয়া ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার, মাদ্রাসা, ঈদগাহ ও মহিলাদের নামাজের জন্য পৃথক স্থান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে ওয়াকফ স্টেটের শেষ সীমানা ঘেঁষে রাস্তা নির্মাণের দাবিও জানিয়েছেন মুতাওয়াল্লি ও মুসল্লিরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় মুসল্লীগন বলেন, ওয়াকফ এস্টেটের জমি দখল করে দুই যুগেরও বেশি সময় ধরে একটি মহল বাজার নির্মাণ করে ভোগদখল করে আসছে। তাদের দাবি দ্রুত এ সমস্যার সমাধান চান, যাতে ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনস্বার্থ—উভয়ই সুরক্ষিত থাকে। ((বিস্তারিত দ্বিতীয় পর্বে))


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *